তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ১১:০৯ এ এম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার তিন উপজেলায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: তরুণ কণ্ঠ গ্রাফিক্স

ব্রাহ্মণবাড়িয়ার সদর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার বিভিন্ন এলাকায় সোমবার (৯ মার্চ) প্রায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

রোববার রাত ৯টার দিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া অঞ্চলীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. জহির আব্বাস খান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আখাউড়া-১ উপকেন্দ্রের সীমানা দেয়াল নির্মাণকাজের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এ কারণে ৪, ৫ ও ৬ নম্বর সরবরাহ লাইনের আওতায় থাকা বেশ কিছু এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকা এলাকার মধ্যে রয়েছে সদর উপজেলার শ্যামনগর, বরিশল, চান্দি ও কোড্ডা। আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর, করুয়াতলী, আমোদাবাদ, আনোয়ারপুর, চানপুর ও কল্যাণপুর এলাকা। এছাড়া মোগড়া ইউনিয়নের ভবানীপুর, ধরখার ইউনিয়নের বনগজ এবং দক্ষিণ ইউনিয়নের হীরাপুরও এ তালিকায় রয়েছে।

আখাউড়া পৌর এলাকার গোবিন্দটেক, রূপনগর, টানপাড়া ও দুর্গাপুরেও নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল, কাশিনগর, নলগড়িয়া, দৌলতবাড়ি, চাওরা, উথারিয়াপাড়া, মেরাশানি, নোয়াবাদি, রামধননগর, শ্রীপুর ও খিরাতলা এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্নতার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত কাজ শেষ হলে সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। রমজান মাসে এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

মন্তব্য করুন