তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৬ জুন, ২০২৬, ০৩:১৩ পিএম

অনলাইন সংস্করণ

৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ, সন্তোষজনক জবাব না দিলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

সংগৃহীত ছবি

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটিকে লাইসেন্স বাতিলের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু জরুরি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

শনিবার (৬ জুন) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি জানান, শুক্রবার (৫ জুন) বিকেলে হাসপাতালটিকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। মন্ত্রী বলেন, "শোকজের সন্তোষজনক জবাব না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের বাইরে যাবো না।"

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুতির কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সব ধরনের প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখা হয়েছে। বাজারে ও সরকারি হাসপাতালে স্যালাইন সংকট এড়াতে মজুত বাড়ানো হচ্ছে। রোববারের (৭ জুন) মধ্যে সরকারিভাবে স্যালাইনের মজুত দুই লাখে পৌঁছাবে বলে জানান তিনি।

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যখাতের সামগ্রিক পরিকল্পনা নিয়ে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নে দুই ধরনের অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়েছে। একটি সার্ভিস গ্রামের গুরুতর রোগীদের উপজেলা থেকে জেলা বা বিভাগীয় হাসপাতালে দ্রুত স্থানান্তরের জন্য এবং অন্যটি শহরাঞ্চলের জন্য কাজ করবে।

মন্তব্য করুন