প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, মৃতদের মধ্যে পাঁচজন হামের উপসর্গ নিয়ে এবং একজন নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
নতুন এই মৃত্যুর ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই সময়ের মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে ৩৮৪ শিশু।
সংক্রমণের চিত্রও ভয়াবহ। সর্বশেষ ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত আরও ১ হাজার ২৭৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৭৬৭ জনে। একই সময়সীমায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
মন্তব্য করুন