মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ সেপ্টেম্বার, ২০২৬, ০৭:২০ পিএম

অনলাইন সংস্করণ

‎বিরামপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‎বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিরামপুর পৌর শহরের কলাবাগানে অবস্থিত উপজেলা মিনি স্টেডিয়ামে আয়জিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ তানজিনা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

‎এতে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, কলেজিয়েট উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ছায়েবীন আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

‎বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, বিরামপুর উপজেলা শাখার আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় দুই দিনব্যাপী এবারের ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‎অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান ও খেলোয়াড়দের পুরস্কারের পাশাপাশি সনদপত্র প্রদান করা হয়।

মন্তব্য করুন