প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
চলতি বছরে দেশে হামের সংক্রমণ ও হামের উপসর্গে এ পর্যন্ত ৪৭৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এ নিয়ে আরও ১১ শিশু মারা গেছে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে নিয়ে আরও ১১ শিশু মারা যায়। এর মধ্যে নিশ্চিত হামের সংক্রমণে চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ শিশুর মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গে মারা গেছে আরও ৩৯৮ শিশু। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ২৬৪ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ৭৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
একই তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৯ মে পর্যন্ত সারাদেশে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৭ হাজার ৯২৯ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন ৫৬ হাজার ৫৮৬ জন। এর মধ্যে ৪০ হাজার ৯০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
মন্তব্য করুন