প্রকাশিত: ৫ মার্চ, ২০২৬, ১০:৪৯ এ এম
অনলাইন সংস্করণ
ইসরাইলকে লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ইসরাইলি বাহিনীর মতে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর প্রায় আট ঘণ্টা আগে রাজধানী তেহরান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আশঙ্কায় দেশের মধ্যাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
এদিকে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার চেষ্টা চালানো হচ্ছে। ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর খবরে আরও বলা হয়েছে, ইরানের পাশাপাশি প্রায় একই সময়ে ইরাক থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন