তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৮ ঘন্টা আগে, ১০:৩১ এ এম

অনলাইন সংস্করণ

লাকসামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কুমিল্লার লাকসামে আলোচনা সভা, মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ)।

পিস ফেসিলিটেটর গ্রুপ (পিএফজি) লাকসাম ইউনিটের নারী অ্যাম্বাসেডর নাজনীন আক্তার নিপার সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন পিএফজি কো-অর্ডিনেটর ও লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ।

নারী শান্তি সহায়ক প্ল্যাটফর্ম (ওয়েভ) উপজেলা ইউনিটের কো-অর্ডিনেটর নাজমুন নাহার নুপুরের তত্ত্বাবধানে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ এবং পিএফজি লাকসাম ইউনিটের সাবেক অ্যাম্বাসেডর নুরে আলম মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন, তাহমিনা মাহবুব শিউলি, লাকসাম সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হীরা, নারী উদ্যোক্তা হাজেরা কুদ্দুস রুপা, রোখসানারা আক্তার ও রেলওয়ে স্কাউট লিডার মাহবুব রাব্বানী দীদার প্রমুখ।

মন্তব্য করুন