তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০২:০১ পিএম

অনলাইন সংস্করণ

নেতানিয়াহু নিহতের গুজব উড়িয়ে দিলো ইসরায়েল

ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত হয়েছেন, এমন গুজব ছড়িয়ে পড়লেও তা পুরোপুরি ভুয়া বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর একজন সাংবাদিক সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবির বিষয়ে প্রশ্ন করলে কার্যালয় জানায়, “এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।” তবে নেতানিয়াহু সশরীরে বা ভিডিওতে ভালো আছেন তা প্রমাণ করার কোনো তথ্য দেয়নি তার কার্যালয়। সর্বশেষ তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল ৩ মার্চ, যখন ইরানের সঙ্গে সংঘাত শুরু হয়েছিল।

শনিবার (১৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে নেতানিয়াহুর অবস্থান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ব্যবহারকারীরা শুক্রবারের (১৩ মার্চ) সর্বশেষ ভিডিওতে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল লক্ষ্য করেছেন। ভিডিওটির এআই তৈরি হওয়ার সম্ভাবনা এই গুজবকে আরও বাড়িয়ে দিয়েছে।

নেতানিয়াহু ওই ভিডিওতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিয়ে বক্তব্য দিচ্ছিলেন। ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং ব্যবহারকারীরা বিভিন্ন মন্তব্য করছেন। অনেকেই দাবি করছেন, তিনি আসলে মারা গেছেন। তবে এক্সের এআই চ্যাটবট ‘গ্রোক’ এই দাবিগুলো ভুয়া বলে ফ্যাক্ট চেক করেছে।

মন্তব্য করুন