প্রকাশিত: ৫৭ মিনিট আগে, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ
ঝুমুর আসমা জুঁই পরিচালিত ‘দুই পয়সার মানুষ’ ও সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমায় বর্তমানে কাজ করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তবে শুটিং পুরোপুরি শেষ হয়নি। এখনো কিছু অংশের কাজ বাকি রয়েছে। চলতি বছরেই শুটিং শেষ হবে বলে জানিয়েছেন তিনি।
এখন দেখার বিষয়, বড়পর্দায় অভিনয়কে দ্বিতীয় পছন্দে রাখা প্রভা আবার নিয়মিত অভিনয়ে ফিরবেন, নাকি বেছে বেছে কাজ করেই নিজের ক্যারিয়ার এগিয়ে নেবেন। একসময় মডেলিং ও অভিনয়ে নিয়মিত ছিলেন প্রভা। কিন্তু এখন অভিনয় তাঁর জীবনের ‘সেকেন্ড চয়েস’।
এর মধ্যেই বছর দেড়েক হলো একটি করপোরেট কোম্পানিতে পরিচালক হিসেবে কাজ শুরু করেছেন প্রভা। অভিনয় নয়, এখন তাঁর প্রধান ব্যস্ততা সেই দায়িত্ব পালনে।
এ প্রসঙ্গে প্রভা বলেন, আপাতত অভিনয়কে প্রধান পেশা হিসেবে না দেখে ‘সেকেন্ড অপশন’ বা দ্বিতীয় পছন্দ হিসেবে নিচ্ছেন তিনি। অভিনয়ে ফেরা কিংবা নিয়মিত হওয়া নিয়ে তাঁর কোনো তাড়াহুড়া নেই। শুধু ভালো গল্প, আলাদা ধরনের চরিত্র কিংবা উপযুক্ত সম্মান ও পারিশ্রমিক মিললেই কাজ বেছে নেবেন তিনি।
মন্তব্য করুন