সিরাজুল হক, সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৩:১৯ এ এম

অনলাইন সংস্করণ

আমিরাতে বসবাসরত সাংবাদিকদের সঙ্গে আলহাজ্ব ইয়াকুব সৈনিকের ঈদের শুভেচ্ছা বিনিময়

ছবি: তরুণ কণ্ঠ

প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আলহাজ্ব ইয়াকুব সৈনিক—একটি নাম, যার ভেতরে লুকিয়ে আছে মানবিকতা, সৌন্দর্য আর উদারতার এক অনন্য গল্প। তিনি শুধু একজন প্রবাসী নন, বরং একজন হৃদয়বান মানুষ, যিনি মানুষের পাশে দাঁড়াতে জানেন, কষ্ট বুঝতে জানেন, আর ভালোবাসা বিলিয়ে দিতে জানেন নিঃস্বার্থভাবে।

বিদেশের মাটিতেও তিনি নিজের শিকড় ভুলে যাননি। দেশ, মানুষ ও সমাজের প্রতি তার দায়বদ্ধতা সবসময়ই প্রশংসার দাবি রাখে। তার হাসিমাখা মুখ, আন্তরিক ব্যবহার এবং সহানুভূতির মনোভাব তাকে সবার কাছেই প্রিয় করে তুলেছে।

আলহাজ্ব ইয়াকুব সৈনিক এমন একজন ব্যক্তি, যিনি নিজের স্বার্থের চেয়ে অন্যের কল্যাণকে বেশি গুরুত্ব দেন। তিনি বিশ্বাস করেন—মানুষের জন্য কিছু করা জীবনের সবচেয়ে বড় অর্জন। পবিত্র ঈদ উপলক্ষে তিনি দুবাইয়ে তার নিজস্ব বাসভবনে আমিরাতে বসবাসরত সাংবাদিকদের সঙ্গে এক আন্তরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এবং সবার প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানান। অনুষ্ঠানে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও প্রবাসী সমাজের ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

আড্ডা, কুশল বিনিময় ও আন্তরিক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি এক উষ্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। প্রতিবারের মতো এবারও তিনি দুবাইয়ের তার নিজস্ব বাসভবনে আমিরাতে বসবাসরত গণমাধ্যম ও কমিউনিটি ব্যক্তিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি বলেন, "মানুষরা সমাজের জন্য আশীর্বাদ। তার এই মানবিকতা, সৌন্দর্য ও ভালোবাসা ছড়িয়ে পড়ুক আরও অনেক দূর।"

সবশেষে, তিনি লক্ষ্য করান যে যুদ্ধ, অনিশ্চয়তা বা বৈশ্বিক সংকটের মধ্যেও আমিরাত প্রবাসীরা শান্তি, সহমর্মিতা আর ভালোবাসার বার্তা ছড়িয়ে পালন করেন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। নিরাপদে আছি, ভাল আছি—এই অনুভূতিই প্রতিটি প্রবাসীর ঈদকে অর্থবহ করে তোলে।

অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিকরা বলেন, প্রবাসে ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা দেশের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেন। তাদের নিরলস প্রচেষ্টায় প্রবাসীদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প বিশ্বমঞ্চে জায়গা করে নিচ্ছে। বিদেশে সফল বাংলাদেশিদের গল্প তুলে দিয়ে তারা অনুপ্রেরণা জোগান সবাইকে।

মন্তব্য করুন