সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:২৯ পিএম

অনলাইন সংস্করণ

সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক মিজানুর রহমান চৌধুরী

নতুন প্রত্যাশা ও সম্ভাবনার আলো ছড়িয়ে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসনের দায়িত্বে এলেন নতুন মুখ। জেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চারের লক্ষ্যে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মিজানুর রহমান চৌধুরী।

রোববার (১৫ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান চৌধুরী।

নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে পরিচিত মুখ মিজানুর রহমান চৌধুরীর এই নিয়োগকে ঘিরে সুনামগঞ্জে সৃষ্টি হয়েছে নতুন আলোচনা ও প্রত্যাশা। অনেকেই মনে করছেন, তাঁর নেতৃত্বে জেলা পরিষদের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন