প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৩:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী জরীন খান জানিয়েছেন, তার ছবির পথ ‘হেট স্টোরি ৩’ করার পর সম্পূর্ণ বদলে গেছে। তিনি বলেন, “‘হেট স্টোরি ৩’ করার পর অনেকেই আমাকে ছোট করে দেখতে শুরু করেন। বিশেষ করে ইন্ডাস্ট্রির মানুষজন। তারা বলত, ‘ও অভিনয় করতে পারে না। তাই পোশাক খুলে অভিনয় করার পথ বেছে নিয়েছে।’”
জরীন তার সিনেমার যাত্রা শুরু করেছিলেন সলমন খানের বিপরীতে ‘বীর’ ছবিতে। ছবিটি বক্সঅফিসে ভালো ব্যবসা করেছিল, এবং অনেকেই বলেছিলেন, তিনি ক্যাটরিনা কইফের মতো দেখতে। তবে ‘হেট স্টোরি ৩’-এর সাহসী দৃশ্যের কারণে তার ভাবমূর্তি ও কেরিয়ারকে নিয়ে ইন্ডাস্ট্রির কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করেছিলেন।
‘হেট স্টোরি ৩’-এর সাফল্যের পর জরীনকে ‘অকসর ২’ ছবিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, শুরুতে তাকে বলা হয়েছিল, এটি একটি থ্রিলার, ‘হেট স্টোরি ৩’-এর মতো নয়। কিন্তু শুটিং শুরু হওয়ার পর দেখা যায়, ছবিতে অনেক চুম্বন এবং খোলামেলা পোশাকের দৃশ্য রয়েছে। জরীন বলেন, “আমি পরিচালকের সঙ্গে গল্পের বিষয়ে স্পষ্ট হয়েছিলাম। কিন্তু পরে সেটে গিয়ে দেখি প্রায় প্রতিটি দৃশ্যে চুম্বন আছে বা হঠাৎ আমাকে অন্তর্বাস পরে অভিনয় করতে বলা হচ্ছে।”
অভিনেত্রী স্পষ্ট করেন, তিনি সাহসী দৃশ্যে অভিনয় করতে আপত্তি করেন না। তবে ছবির গল্প এবং সেটে দেওয়া তথ্যের মধ্যে পার্থক্য দেখে তিনি ক্ষুব্ধ হয়েছিলেন। জরীন বলেন, “পরিচালক প্রযোজকদের অন্যরকম গল্প বলতেন, আর আমাকে ও আমার পোশাকশিল্পীকে অন্যরকম। আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম না।”
ছবিতে জরীনের বিপরীতে অভিনয় করেছিলেন অভিনব শুক্ল ও গৌতম রোডে।
মন্তব্য করুন