প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের পরীক্ষা নির্ধারিত সূচির বদলে ১৪ মার্চ শুরু হবে। লিখিত পর্বের পরীক্ষা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে নতুন এই সময়সূচি চূড়ান্ত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই পরীক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষা পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি থেকে দেশজুড়ে এই পাবলিক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শিক্ষা বোর্ডের এই নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতির জন্য বাড়তি সময় পাচ্ছে।
মন্তব্য করুন