প্রকাশিত: ৮ অক্টোবার, ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ
‘বিশ্ব বসতি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে আবাসন খাতে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক ও সনদ পেয়েছে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব এম ফখরুল ইসলাম-এর হাতে এই সম্মাননা পত্র তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহমেদ সোহেল মঞ্জুর, এমপি। পরিকল্পিত নগরায়ণ ও মানসম্মত আবাসন গঠনে ইনটেক প্রোপার্টিজের সততা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
রাজউক চেয়ারম্যানের উপস্থিতিতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্ত সচিব।
এই অর্জনে ইনটেক প্রোপার্টিজ তাদের সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও পুরো টিমের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
মন্তব্য করুন