প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নিজের সমর্থনের দল নিয়ে প্রশ্নে সরাসরি কোনো দেশের নাম না বললেও পরোক্ষভাবে ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ প্রসঙ্গ ওঠে। বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার একপর্যায়ে চলমান বিশ্বকাপ নিয়ে আলোচনা হলে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন দলের সমর্থক।
জবাবে হাসিমুখে তিনি বলেন, ‘অনেক দিন একটা দেশে ছিলাম তো।’ তার এই মন্তব্যে তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করলেও উপস্থিত সাংবাদিকরা তা ইংল্যান্ড দলের প্রতি সমর্থন হিসেবেই ব্যাখ্যা করেন।
রাজনৈতিক ও আইনি কারণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করেছিলেন তারেক রহমান। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর তিনি দেশে ফিরে আসেন। পরবর্তীতে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, লন্ডনে দীর্ঘ সময় বসবাসের অভিজ্ঞতা থেকেই বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতি তার এই প্রচ্ছন্ন সমর্থন প্রকাশ পেয়েছে।
এদিনের মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও, অনানুষ্ঠানিক এই ক্রীড়া প্রসঙ্গটি উপস্থিতদের মধ্যে হাস্যরসের সৃষ্টি করে।
মন্তব্য করুন