তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ০৮:০৫ পিএম

অনলাইন সংস্করণ

কুমিল্লার বিশিষ্ট শিল্পপতি মোবারক উল্লাহ মজুমদার ইন্তেকাল করেছেন

সংগ্রহীত ছবি

বিজিএপিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি ও মামটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মোবারক উল্লাহ মজুমদার (৬২) আর নেই।

বুধবার (২৫ মার্চ) বেলা ২টার দিকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দেবপুরে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি কুমিল্লা অঞ্চলের একজন বিশিষ্ট শিল্পপতি, বিএনপি নেতা ও সমাজসেবক হিসেবে সুপরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্রসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মন্তব্য করুন