প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

চায়ের দাওয়াতে ডেকে শিবির কর্মীর উপর হামলার অভিযোগ

(মো আরিফুল ইসলাম আরিফ জেলা প্রতিনিধি লালমনিরহাটল

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার কালীরহাট এলাকায় সাকিব নামের এক শিবির কর্মীকে রাত ৮ টা নাগাদ চায়ের দাওয়াত দেন উপজেলা বিএনপি নেতা বেলাল হোসেন।মুঠোফোনে চায়ের দাওয়াত দিয়ে ডেকে নিয়ে বিএনপি নেতা বেলাল ওতার সহযোগী আট থেকে দশজন বিএনপি কর্মী একযোগে। শিবির কর্মী সাকিবের উপর অতর্কিত হামলা চালায়। এই ঘটনায় সাকিবের মাথা, হাত সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। পরর্বর্তীতে গতকাল রাতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর। পুলিশ রাত ২টায় আহত সাকিব ও তার বাবা কে গ্রেফতার করে। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন লালমনিরহাট জেলা শাখার শিবির সভাপতি আশরাফুল ইসলাম সালেহী।
তিনি বলেন, আমরা একটি আদর্শিক সংগঠন করি। আমরা আদর্শের লড়াইয়ে বিশ্বাসী, আমরা পেশী শক্তির প্রতিযোগিতা করতে চাইনা। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই। আমারা ধৈর্য্যের পরিচয় দিচ্ছি তার মানে এটা নয় যে, আমরা দূর্বল হয়ে গেছি। আমরা প্রতিটি হামলার সঠিক জবাব দেয়ার সক্ষমতা রাখি। তাই আবারো তাদের সাবধান করে দিতে চাই দ্বিতীয়বার আমাদের কোন জনশক্তি কিংবা শুভাকাঙ্ক্ষীর গায়ে যদি আর কেউ ফুলের টোকা দেয় তাহলে তার উচিৎ জবাব দেওয়া হবে।

মন্তব্য করুন